গোপনে বন্ধ হলো গুগলের ‘ডাটালি’ অ্যাপ

২০ অক্টোবর, ২০১৯ ২৩:৫৩  
গুগলের ডাটা সেভিং অ্যাপ ‘ডাটালি’ কোনো ঘোষনা ছাড়াই গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। অ্যান্ড্রয়েড পুলিশ সর্বপ্রথম এই বিষয়টি ধরতে পেরে প্রতিবেদন প্রকাশ করেছে। খবর দ্য নেক্সট ওয়েব। ২০১৭ সালে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ কী পরিমান ডাটা ব্যবহার করছে এবং আশেপাশে ওয়াইফাই হটস্টপ খুঁজতে সহায়তার জন্য গুগল ডাটালি অ্যাপসটি উন্মোচন করে। এপি জানিয়েছে, যেসব গ্রাহকের ফোনে অ্যাপটি ইনস্টল করা আছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে প্লেস্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে না। এমনকি অ্যান্ড্রয়েড ১০ ডিভাইসে অ্যাপটি চলছে না। এই বছরের প্রথমদিকে ‘ইনবক্স’ সেবাটি বন্ধ করে দেয় গুগল। এছাড়া ডেড্রিম ভিআর প্লাটফর্ম, অরিজিনাল পিক্সেল বাডস এবং গুগল ক্লিপস ক্যামেরার মতো হার্ডওয়্যার পণ্যও বন্ধ করে দিয়েছে গুগল। ডিবিটেক/বিএমটি